
অনেকটা সময় ধরে তোমাকে নিয়ে থাকি
আবার এ ও বলা যায় সমস্তটা দিন
টুটাফাটা হোক
অথবা ব্যস্তাতায় ঠাসা কাজ
মগজে তুমি ঠিকই গোত্তা খাও।
মরছি আমি
চলছে ভীষণ কাতরানি
বেঁচে থাকার ইচ্ছায়
তোমারে নিয়া লিখি
দুই চার প্রেমের বাণী।
না,
দেখে না
কোন মানবাধিকার কর্মী
জানে না কোন ডাক্তার
এ কেমন রোগ ব্যাধি ?
ঘরের জানালা খোলাই থাকে
বাতাস এক দিক দিয়ে ঢুকে
আরেকদিকে
তবুও আমার দম যায় যায় ।
আস্তে আস্তে সুরুজ ডোবে
তুমিও ঘন হও
একদম রক্তে
এ ঝড়ের নাম তুমি
ছাড়ছি আমি সবই
আশ্চর্য এক তছনছের আশায়।
তোমাকে প্যাঁচিয়ে ধরে ঘুমুতে ইচ্ছে করে
সমুদ্র স্নানে যেতে মন খুব টানে
পা রেখে হুশ ফিরে তপ্ত বালুতে
সমস্ত যোগ বিয়োগ ভাগ পুরণ শেষে
ফাইনাল কনক্লুশন
যত পার নিজেরে আটকাও
মানা তো করি নাই
আমার কবর পর্যন্ত যাক
তুমি নামের
এই জ্বালাপোড়া আগুন দাউদাউ ।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


