somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে । চ্যাপ্টার ১

০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

আমি অতিরিক্ত মাত্রায় ক্ষুদ্র
একটা বিন্দুর চেয়েও ক্ষুদ্র
তাই নজরে আসি না কারো
এ অধমকে দেখতে
মাইক্রোস্কোপ!
সে আর কে কাছে টানে অত ?

আমি অনেক দূরের কেউ
একদম ধরা ছোঁয়ার বাইরে
কোন যোগাযোগ
সিগনালে আসি না
রাডার!
শক্তিশালী টেলিস্কোপ !
অন্য কাজে ব্যস্ত
মনে হয়
এ গ্যালাক্সির বাইরের কেউ
আমি হয়তো!

শীতের রাতে
কচ্ছপের মতো কল্লা লেপের ভেতর ঢুকিয়ে
কবিতা লিখবার চেষ্টা করি
নিজেকে প্রশ্ন করি
উত্তর একটার নাই ঠিক
টেনেটুনে পাশ
তাতেও গুড়ে বালি।

পাশের রুম থেকে
আম্মা বাথরুমে গেল
চপ্পল ছেঁচড়ানো শব্দ
কল্লা পুনরায় বাহিরে আনি
দরজার ফাঁকে উপস্থিত চিকন আলো
এরপর সুনসান নীরবতা
ভীড় জমায় খুব
সাত সতেরো ভেবে ভেবে রাত গভীর করি।

রাত একটু একটু করে বড় হয়
আমার ঘুম ছোট হয়
সিঁড়ি বেয়ে ছাদে উঠার চেষ্টায়
বিছানা ছাড়ি।

একটা করে ভাংতে থাকি সিঁড়ি
ভাবতে থাকি
কতদূর
কতদূর
পিচ কালো আসমানে জ্বলজ্বল করছে
কিছু গ্রহ কিছু নক্ষত্র
ওদের সনে জম্পেশ আড্ডা খাতির।

আমি ক্ষুদ্র হওয়াতে অবশ্য
অনেক সুবিধা পাচ্ছি
কেউ ধরে না
ছুঁতে পারে না
হাতের তালুতে রাখেনা
ঠোঁটে রাখে না
বুকে রাখে না
মনে অথবা হৃদয়ে
ওরতো কোন প্রশ্নই আসে না !

সবাই বড় কিছু খোঁজ করে
যদি উদাহরণ দিতে হয়
প্রথমে আসে ইশ্বর
এতো বড় যে
কেউ তাঁকে খুঁজেই পায় না !

এরপর প্রেম
এতো বিশাল
যে কেউ হারিয়ে যেতে পারে ওতে
অনেকটা কৃষ্ণ গহ্বর
একবার ঢুকে গেলে কেল্লাফতে ।

এরপর স্বাধীনতা
কত বিশাল কিছু
কত রক্ত
সতীত্ব হারানোর পরে
মুখ তুলে হাসে
ভোরের সুরুজের মতো
মানুষ এসব বড় বড় জিনিস খুঁজে
আমার মতো ক্ষুদ্রকে নয়।

খুঁজছে কেউ !
শুনলেই পানকৌড়ির মতো
গভীর জলে ডুব
কি করতে কি করি
পাগলের দশা হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×