আঁধার শহরে কবিতা দুয়ারে - দুয়ারে চ্যাপ্টার ৩
০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
না,
কোথাও নেই আমি
কোথাও
গ্রাম, নগর, বন্দর
প্রেম, চুমু, বিরহ, আদর
ভ্যালেন্টাইন্স ডে
পহেলা ফালগুন, বৈশাখ
উপাসনালয়
পিঁপড়ের দলার মতো
গিজগিজ করা মানুষের ভীড়ে
মিশিলে
শ্লোগানে
নদীর পাড়
রক্তজবার ঝোপ
লজ্জাবতীর ঝাড়
ঝুঁটিওয়ালা মোরগ ডাকা ভোর
ক্লান্ত সন্ধ্যে
ভেজা মাটির সোঁদা গন্ধে
পুকুরে ডুবিয়ে লাল চোখ
ঘরে ফেরা দেরিতে
মায়ের বকুনি শাসন
টং দোকান
গানে
কবিতায়
বন্ধুদের আড্ডায়
টি এস সি
শাহবাগ
না,
কোথাও নেই
কোথাও আমাকে দেখতে পাবে না
মাথার উপর ছাদ
নীল রঙা আকাশ
জন্মের আগেই ঠিক ছিল
ওটাই একমাত্র ঠিকানা।
খুঁজবে তুমি ?
তা কিন্তু না
এ আমি বিশ্বাস ও করি না
তোমার ভেতর ছিল রহস্যময় আগুন
পুড়তে চেয়েছিলাম
মাথার ঘাম পায়ে ফেলে প্রেম খুঁজেছি
এর বেশী কিছু না।
তুমি হেসে ফেলবে হয়তো
তোমার বুকের সুবাস
আমায় রোজ ঘুম পাড়াতো !
ঠিক করা সমস্ত আয়োজন
এখন শুধু প্রহর গোনা
ভাবতেই
ইশ!
লোম দাঁড়ানো কি ভীষণ উত্তেজনা !
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন