
যেদিন চুকে যাবে সমস্ত লেনদেন
করব না কোন দাবি দাওয়া
হাউকাউ হ্যান ত্যান
রইবে পড়ে আমার নিথর দেহ
খাবেনা চুমু আমায় কেহ
এসো সেদিন
এসো প্রিয়।
পরাজিত সৈনিকের ফ্যাকাসে মুখ
চাইলে ক্যামেরায় বন্দি করে রেখ
হেলি না দুলি না
চুপচাপ কেমন আমি নতজানু
দু:খ নিবেনা খবরদার একদম
করবে না আহ:! উহ : !
কবিতা আর তুমি
এ দুইয়ে মিলে আমার ভুবন
সত্যি তুমি হলে
এক চাঁপা উত্তেজনা আর গুঞ্জন
তাই বেছে নিলাম নীল নির্জন।
প্রেম বিরহ
একই গাছের দুটি পাতা
বুকের প্লাটফর্মে
পোক্ত করে গাঁথা ।
প্রেমিক হওয়ার রেসে
ছিলাম কি শেষে?
যায় দম
যায় সকল ইশ্বরের কাছে।
তবুও
সমস্ত বোঝাপড়া সেরে
তাল সামলায় জোড়া কদম
হাল বেহাল তোমায় ভালোবেসে।
জানি,
আমার জন্য তোমার সময় কম
সবাই যেখানে মনমরা অসুস্থ নড়বড়
প্রেম সেখানে মস্ত বড় দাওয়াই ঘর।
ঘুরে যেও
ঘুরে যেও সেদিন
মিথ্যে ভালোবেসে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


