
অবাক হওয়ার কিছু নেই
মানুষ খুনি
মানুষ তোলে মানুষের লাশ
মানুষ মানুষকে ঠকিয়ে
দ্যাখো কেমন করে উল্লাস !
অবাক হওয়ার কিছু নেই
মানুষ মানুষকে প্রেম শেখায়
আবার দূরে ঠেলে অযথায়
এক আসমান সম বিরহ নিয়ে
মানুষ আগায়
করে কেমন স্বপ্নের চাষ।
মানুষ মানুষকে বড় করে
সেই মানুষই
মানুষকে নিয়ে করে কত উপহাস।
অবাক হওয়ার কিছু নেই
মানুষ মানুষকে বুকে জড়িয়ে কাঁদে
হাঁটে গা ঘেঁষে
দুয়ারে দাঁড়ায় যখন মরণ হেসে
তখনও কি মানুষ
নিজেকে নিজে না চিনে?
মন দেয় কিসে?
অবাক হওয়ার কিছু নেই
মানুষ নষ্ট
মানুষ পাবে দুনিয়ার সেরা কষ্ট
মানুষকে মানুষ করে পথভ্রষ্ট।
মানুষ আমি
প্রেমিক আমি
যে বিশ্বাস নিয়ে রেখেছি তোমার বুকে হাত
সে কি কেবল খোয়াব
কোন সত্যতা নেই?
মৃত্যুর আগে পরে মগজে শুধু ঘুরেছে এই
তোমাকে চুমু খেলে ক্ষতি তো নেই !
যদিও
প্রেমিকা হিসেবে তোমাকে তেমন
মানাচ্ছে না একেবারেই।
" মানুষের জন্য মানুষ "
হা হা হা
বাক্যটি একদম বেকার
চলো চিরতরে মুছে দেই।
উপায় নাই
উপায় নাই গোলাম হোসেন
এ সত্য
খাঁটি সত্য
অবাক হওয়ার কিছু নেই !
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


