
একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক টাকা জমাচ্ছি।
মানুষ ঈশ্বরের মতো অমর হতে চায়,
ঈশ্বরের মতো ক্ষমতাবান হতে চায়,
যাকে খুশি তাকে মারতে চায়
অথচ
মানুষ ঈশ্বরের মতো প্রেমিক কিংবা মানবিক,
কোনোটাই হতে না চায়।
আমি প্রেমের কথা বলি,
আমি বিদ্রোহ চুমুর দিব্যি নিয়ে
চৌকাঠ পেরিয়ে দূরে সরে গেছি।
প্রতিবছর সামরিক ব্যয় বাড়ছে,
মানুষের দাম কমছে!
আচ্ছা,
একবার সঙ্গমের পিছনে কত হয় অর্থ খরচ?
ন্যাকামি পছন্দ নয়
ওসব ছিঃ!
হাঁচি-কাশি, নষ্ট ব্যাধি
মর সকলে
একা ছিলাম,
একাই আছি।
---ছবি নেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

