সুশীলের লেবাসে সব শালা ভন্ড,
ক্ষমতার মোহে আজ, সব শালা অন্ধ!
ধর্মের লেবাসেও গায়ে কেন গন্ধ?
আর কত বোমাবাজি? এবার কর বন্ধ।
লাশ নিয়ে রাজনীতি, বিবেক কোথায় গেলরে?
বিদেশ থেকে ট্যাকাটুকা দিছে নাকি মোড়লে?
অভিশাপ দিছি দেখ কোন এক প্রহরে,
তোর সন্তানও যাবে, পোড়া লাশের কাতারে...
সুশিলতায় মোড়া তুই ভজহরি মান্না
লাশ ফেলে খাস হবি? এ সুযোগ আর না।
পোড়া লাশের রক্তে আনলি দেশে বন্যা,
আজ তোর শেষ সময়, পালিয়েও বাচবি না।
গনতন্ত্রের মিছা বুলি আর কত কপচাবি?
হরতালের নামে তুই আর কত পোড়াবি?
ভাবছিলি সুশিল সেজে দুনিয়াটা রসাবি,
বাঙ্গালী রেগে গেলে কোথায় তুই পালাবি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



