বাংলাদেশের সব মিশন থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট প্রদান শুরু হচ্ছে কয়েক মাসের মধ্যে
২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ও আজ সোমবার আবুধাবি দূতাবাসে এমআরপির জন্য আবেদন ফরম জমা নেওয়া হয়। আগামী কয়েক মাসের মধ্যে দেশের বাইরে বাংলাদেশের সব মিশন থেকে এমআরপি প্রদান প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের কারিগরি দল পর্যায়ক্রমে সব মিশনেই এমআরপি তৈরির যন্ত্র স্থাপন করবে।
বিদেশে বাংলাদেশের এমআরপি প্রদানে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এমআরপি পেতে হলে বাংলাদেশী হিসেবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে। যাদের পরিচয়পত্র নেই তাদেরকে স্বজনদের মাধ্যমে বাংলাদেশের নিজ ইউনিয়ন বা পৌরসভা থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বছর এমআরপি চালুর পর কয়েকটি দেশে হাতে লেখা পাসপোর্ট নিয়ে প্রবেশের ব্যাপারে বিধি নিষেধ আরোপ করা হয়। এরপর বাংলাদেশ সরকার হাতে লেখা ও যন্ত্রে পাঠযোগ্য- দুই ধরনের পাসপোর্টই বৈধ বলে ঢাকায় বিদেশি মিশনগুলোকে জানায়। এরপর বিদেশে বাংলাদেশি মিশনগুলোও এ বিষয়টি বাংলাদেশ থেকে জনশক্তি গ্রহণকারী দেশগুলোকে অবহিত করলে এ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়। এরপরও বাংলাদেশ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের এমআরপি প্রদান প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সূত্র
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন