কবিতা : দেয়ালের ওপাশে
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেতে হবে আমাকে দেয়ালের ওপাশে
লাল রঙের শাড়ি পড়ে যেতে হবে,
কপালে সিঁদুর হবে লাল টুকটুকে
ওষ্ঠদ্বয় ভরে যাবে গোলাপি লিপিস্টিকে।
যেতে হবে আমাকে পর্দার আড়ালে
কেশরের ফাঁকেফাঁকে বেণি গেঁথে,
কানে দুল গলায় মালা পড়ে
দেহে ছড়াতে হবে চম্পার সুগন্ধে।
অতঃপর..!
গোধূলি পেরিয়ে সন্ধ্যায় ওপাড়ে ভিড়া
এখানেই আমার সাজের দেওনা পাওনা,
নিজেকে সবার চাইতে সুসজ্জিত দেখানো
খদ্দরের নিকট নিত্যনৈমিত্তিক চাওয়া।
হঠাৎ..!
কেউ এসে দরজার ওপাশে নিয়ে গেল
আমাকে ভোগ করার জন্য, একটি রাত্রি
মৃদু রঙিন আলো ছড়িয়ে আছে চারপাশ
এইতো শুরু হবে, দিবারাত্রির সমাপ্তি।
অবশেষে..!
দেয়ালের ওপাশে পড়ে আছে খাটে
অর্ধমৃত দেহ, এক রাত্রির ইতিহাস।
প্রতিদিনকার মতো একটি ভোর হবে
দিনের জন্য ক্ষণিক পরিত্রাণ, রাত্রির নিঃশ্বাস।
পৃথিবী নিস্তব্ধ আমাদের জন্য, হয়ত
এর মাঝে এ আরেক কুঁড়ে পৃথিবী
মুক্তি পাবো, রুপক্ষয় হয়ে আসছে
স্বপ্নের দুয়ারে আশার জাল বুনি।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন