somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডনি প্রতিস্থাপনের বিস্তারিত।কখন, কীভাবে, কোথায় করাবেন?

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি কোনো রোগীর কিডনি কাজ না করে, তবে তাকে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে কিডনি প্রতিস্থাপন করার জন্য চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। ১৯৫০ সাল থেকে কিডনি প্রতিস্থাপন শুরু হয় এবং তখন থেকেই কীভাবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও কিডনি প্রত্যাখ্যান প্রতিরোধ করা যায় তা জানার চেষ্টা হচ্ছে। কিডনি প্রতিস্থাপন হলেই যে একটি রোগী সম্পূর্ণ সু্স্থ হয়ে যাবে। তা কিন্তু না_ রোগীকে আজীবন ওষুধ খেতে হবে। একটি সফল কিডনি প্রতিস্থাপন নির্ভর করে মেডিকেল টিমের (কিডনি বিশেষজ্ঞ, কিডনি প্রতিস্থাপন সার্জন, ফার্মাসিস্ট, সমাজকর্মী) সম্মিলিত প্রয়াসে। কিন্তু সবচেয়ে বড় সাহায্য লাগে রোগীর নিজের ও রোগীর পরিবারের সদস্যদের। রোগীর নিজ ও রোগীর পরিবারের সদস্য এবং মেডিকেল টিমের সম্মিলিত সেবায় রোগী সুস্থ ও স্বাভাবিক কর্মজীবন লাভ করতে পারেন।

কিডনির কার্যকারিতা যখন হারায় : সুস্থ কিডনি অতিরিক্ত পানি, মিনারেল ও বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়। কিডনি অবশ্য হরমোন তৈরি করে আমাদের শরীর সুস্থ ও হাড় শক্ত রাখে। যখন কিডনি কার্যকারিতা হারায়, ক্ষতিকর বর্জ্য শরীরে জমা হয়ে রক্তচাপ বাড়ায়, শরীরে অতিরিক্ত পানি জমা হয় এবং পর্যাপ্ত লোহিত রক্তকণিকা তৈরি হয় না। তখন রোগীর অকার্যকর কিডনির প্রতিস্থাপন প্রয়োজন হয়।

যেভাবে প্রতিস্থাপিত কিডনি কাজ করে : কিডনি প্রতিস্থাপন হচ্ছে একজন অসুস্থ মানুষের অকার্যকর কিডনির বদলে কোনো সুস্থ মানুষের কিডনি স্থাপন করা। নতুন স্থাপিত কিডনি অকার্যকর কিডনির বদলে কাজ করে। কিডনি সার্জন নতুন কিডনি তলপেটে স্থাপন এবং রক্তনালির সঙ্গে সংযোগ স্থাপন করেন। নতুন স্থাপিত কিডনির ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পর স্বাভাবিক কিডনির মতো মূত্র তৈরি করে। যদি কোনো সংক্রমণ বা উচ্চ রক্তচাপ না হয়, তবে আগের কিডনি রেখে দেওয়া হয়।

কিডনি প্রতিস্থাপন : কিডনি প্রতিস্থাপন সব রোগীর লাগে না। যখন বিকল্প চিকিৎসা না থাকে তখন কিডনি চিকিৎসক পরামর্শ দেন কিডনি প্রতিস্থাপনের। কিডনি প্রতিস্থাপনের আগে কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যেমন_ রক্ত, এক্স-রে এবং অন্যান্য পরীক্ষা, যা প্রতিস্থাপিত কিডনি রোগীর দেহে ভালো থাকবে কি-না তা জানা যায়। মেডিকেল টিম অবশ্য দেখে রোগী এত বড় অপারেশনের জন্য উপযুক্ত কি-না? ক্যান্সার, সংক্রমণ, হৃদরোগ থাকলে কিডনি প্রতিস্থাপন সফল নাও হতে পারে। যদি কোনো পরিবারের সদস্য অথবা কোনো বন্ধু কিডনি দান করতে ইচ্ছুক হন, কিডনি প্রতিস্থাপন সফলতার জন্য তাকেও কিছু পরীক্ষা করতে হয়। যদি পরিবারের সদস্য অথবা কোনো বন্ধু কিডনি দান করতে ইচ্ছুক না হন, তবে রোগীকে কিডনি প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় নাম লিখতে হবে, যাতে কোনো মৃত রোগীর কিডনি প্রতিস্থাপন করা যায় (কিন্তু এটা বাংলাদেশে প্রযোজ্য নয়)। সরকার নিয়মিতভাবে কিডনি দানের উৎকৃষ্ট ও নিরাপদ পন্থা পর্যবেক্ষণ করছে।

কিডনি প্রতিস্থাপনের জন্য কিছু পরীক্ষা দরকার : রক্ত : গ্রহীতার রক্তের গ্রুপ (এ, বি, এবি, ও) অবশ্যই দাতার রক্তের সঙ্গে মিলতে হবে।

এইচএলএ ফ্যাক্টর : এটা হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, যা বংশগতভাবে শ্বেত রক্তকণিকায় থাকে।

অ্যান্টিবডি

কিডনি প্রতিস্থাপন অপারেশন : যদি জীবিত মানুষের কিডনি পাওয়া যায়, তবে দাতা এবং গ্রহীতার অপারেশন একই সময়, পাশাপাশি রুমে করা হয়। এক মেডিকেল টিম দাতার কিডনি কেটে আনে, অন্য মেডিকেল টিম গ্রহীতাকে কিডনি গ্রহণের জন্য প্রস্তুত করে। নতুন কিডনির রক্তনালি গ্রহীতার রক্তনালির সঙ্গে সংযুক্ত করা হয়। প্রতিস্থাপিত কিডনির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কিডনি মূত্র তৈরি করে। অনেক সময় কয়েক সপ্তাহ সময় লাগে।

কিডনি অপারেশনের পরবর্তী অবস্থা : যে কোনো বড় ধরনের অপারেশনের পর রোগী বেশ অসুস্থ বোধ করতে পারেন। আবার অনেক রোগী অপারেশনের পরপর খুব ভালো বোধ করেন। রোগী সুস্থবোধ করলেও রোগীকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। আর যদি জটিলতা

সৃষ্টি হয় তাহলে আরও বেশি দিন হাসপাতালে থাকতে হয়।

কিডনি প্রতিস্থাপন অপারেশন পরবর্তী যত্ন : গ্রহীতার ইমিউনো সিস্টেম নতুন কিডনি বহিরাগত হিসেবে বিবেচনা করে। এজন্য গ্রহীতাকে কিছু ওষুধ খেতে হয়।

নতুন কিডনি প্রত্যাখ্যান :নতুন কিডনি প্রত্যাখ্যান না হওয়ার জন্য যেমন ওষুধ খেতে হয়, তেমনি জ্বর, পেটে ব্যথা ও মূত্র তৈরির পরিমাণের দিকেও লক্ষ্য রাখতে হয়। যদি কোনো সমস্যা হয় তবে সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে জানাতে হবে। সবকিছু স্বাভাবিক থাকার পরেও কিডনি প্রত্যাখ্যাত হতে পারে এবং রোগীকে ডায়ালাইসিস করতে হতে পারে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া :কিছু ওষুধ শরীরের ইমিউনো সিস্টেমকে দুর্বল করে। এতে সংক্রমণ হতে পারে। কিছু ওষুধের জন্য মুখে পানি, ওজন বাড়া, মুখে ব্রণ, মুখে চুল হতে পারে। কিন্তু সব রোগীর এ রকম হয় না। এ জন্য সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা করতে হবে। কিছু ওষুধের জন্য ক্যান্সার, চোখের ছানি, অতিরিক্ত অম্ল, উচ্চ রক্তচাপ, হাড়ের রোগ হতে পারে। অনেক দিন এসব ওষুধ খাওয়ার ফলে লিভার ও কিডনি রোগ হতে পারে।

আর্থিক অবস্থা :কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল চিকিৎসা হলেও এখন ঢাকার অনেক হাসপাতালে এ চিকিৎসা করা হয়। বাংলাদেশে ২০০৯ সালে কিডনি প্রতিস্থাপন হয় ১২০টি এবং ২০১০ সালে ১৭৫টি। বাংলাদেশের অনেক নতুন হাসপাতাল এখন কিডনি প্রতিস্থাপনে এগিয়ে আসছে।

কিডনি দান :

মৃত ব্যক্তির কিডনি দান : বিদেশে সবচেয়ে বেশি কিডনি প্রতিস্থাপন হয় মৃত ব্যক্তির কিডনি দান থেকে। কিন্তু বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের জন্য মৃত ব্যক্তির কিডনি প্রায়ই পাওয়া যায় না। পরিবারের সদস্যদের অজ্ঞতার জন্য অনেক উপযুক্ত কিডনি কোনো কাজে আসে না। যারা কিডনি দান করতে চান তাদের উচিত এ ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা এবং জাতীয় কিডনি ফাউন্ডেশনের উচিত একটি কিডনি দান কার্ড প্রদান করা। কিডনি দান কার্ডে ব্যক্তির কিডনি দানের ইচ্ছার কথা লেখা থাকবে।

জীবিত ব্যক্তির কিডনি দান : জীবিত পারিবারিক সদস্য অথবা বন্ধুদের কিডনি দানের জন্য কিডনি প্রতিস্থাপন ধীরে ধীরে বাড়ছে। কিডনিদাতা ও কিডনি গ্রহীতার কিছু পরীক্ষার প্রয়োজন হয়, যাতে তাদের পরবর্তী জীবন বিপদমুক্ত থাকে। যদিও অনেকেই কোনো রকম বিপদ ছাড়াই কিডনি দান করতে পারেন। বর্তমান আইনে আমাদের দেশে শুধু পারিবারিক সদস্যরা কিডনি দান করতে পারেন।

মৃত ব্যক্তির কিডনি থেকে জীবিত ব্যক্তির কিডনি দান অনেক সুবিধা।

জীবিত পারিবারিক সদস্য অথবা বন্ধুদের কিডনি দানের জন্য কিডনি প্রাপ্যতার ওপর নির্ভর করে না। জীবিত ব্যক্তির কিডনি দানের জন্য অনেক সময় এবং অপারেশনের জন্য উপযুক্ত সময় পাওয়া যায়।

জীবিত পারিবারিক সদস্যের কিডনি অনেক ভালো কাজ করে, যদিও এর কোনো নিশ্চয়তা নেই।

জীবিত ব্যক্তির কিডনি অন্য জায়গা থেকে আনার প্রয়োজন হয় না এবং এজন্য কিডনির অবস্থাও ভালো থাকে।

জীবিত ব্যক্তির কিডনি দান মৃত ব্যক্তির কিডনি দানের তালিকাকে দীর্ঘায়িত করে না।

সরকারি কিডনি প্রতিস্থাপন কেন্দ্র :জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা।

বেসরকারি কিডনি প্রতিস্থাপন কেন্দ্র : জাতীয় কিডনি ফাউন্ডেশন ও হাসপাতাল, বারডেম হাসপাতাল, পপুলার স্পেশালাইজড হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।

টিস্যু টাইপিং ও অন্যান্য পরীক্ষা কেন্দ্র : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, ফাস্ট ল্যাব, ঢাকা। ফাস্ট ল্যাব রাজধানীতে কিছুদিন আগে যাত্রা শুরু করেছে; যেখানে অনেক দ্রুত মানসম্মতভাবে টিস্যু টাইপিং করা হয়।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×