তুমি আনমনে বসে আছো....
আকাশ পানে,দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে......
বৃষ্টির ঝিরিঝির হাওয়া......
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার,চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে....
তোমার সাথে সাথে,আমার পথে পথে
আমি তোমার জন্য
এনে দেবো,রোদেলা সে খন
পাখিকে করে দেবো,তোমার আপনজন
পরী তুমি,,ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার,জোসনা হারায় আলো
প্রজাপতির ডানায়...
বিষাদ করে ভর
যখন তখন,বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেবো,
আকাশ ছোয়া জল-জোসনা....
পরী তুমি,,ভাসবে মেঘের ভাঁজে"""
স্বপ্নচারিনীর স্বপ্নগুলো আজ বড্ড বেশি এলোমেলো হয়ে গেছে।কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না
।দু হাতে মুঠ করে,বুকের মাঝে যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আকড়ে ধরে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম,তা আকাশের তারার মতো খসে পড়ছে একে একে.........
আচ্ছা!!!!!স্বপ্নের মাঝে যার বসবাস,স্বপ্নহারা হলে সে বাঁচবে কেমন করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


