সেই ছোট্টবেলা থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি।খুব অবাস্তব,অলোকিক কিছুই না,এমনসব স্বপ্ন বা কল্পনা করতাম,যা চাইলেই আমার হাতের মুঠোর মধ্যে মুঠো বন্দী হয়ে থাকবে।
আমার এই চাওয়াগুলোকে হাওয়া দিতো আমার বাবা(আমার সবচাইতে ভালো বন্ধু,প্রিয়মানুষ,জীবন আর্দশ)।আমার বাবার ধারনা আমি পৃথিবী শ্রেষ্ঠ কন্যা,তাই আমি বা আমার চাওয়াগুলো সর্বদা সঠিক....আর সবকিছুই ভুল।
সেই বাবাকে কষ্ট দিয়েছিলাম,একবার।
ওটাই প্রথম,হয়তো ওটাই শেষ।কিন্তু ঐ একটা ধাক্কা আমাকে এত এত পিছনে ফেলে দিয়েছে....যে আমি ছিটকে পড়েছিলাম গতানুগিক সভ্য,স্বাভাবিক জীবন থেকে।
৫বছর প্রতিটি দিন নিজের সাথে নিজেই প্রতারনা করতে করতে এক সময় হাপিয়ে উঠলাম।
ঠিক তখনই আশেপাশে তাকিয়ে দেখলাম,বাস্তবতা,কঠিন বাস্তবতা।তুলোর মত আলতো হাতে,স্বপ্নের মেঘে গা হেলিয়ে যার পদচারন,কিভাবে এত নিষ্ঠুর বাস্তবতা মেনে নেবে?
এভাবেই টলমল পথ চলা,এলোমেলো, অগোছালো জীবন নিয়ে বেঁচে ছিলাম।আমার মত স্বপ্নবিলাসী,স্বপ্ন না দেখার যন্ত্রনা ভুলতে শুরু করল নেশাময় জীবন।তিলে তিলে যখন পুরোপুরি গ্রাস করে ফেলছিলো,ঠিক তখনই...................আবার স্বপ্ন দেখার,বুনার আমন্ত্রন।
আবার উঠলাম স্বপ্নের ভেলায়,স্বপ্ন মাঝির হাত ছুঁয়ে ভেসে বেড়াতে বেড়াতে এক সময় বুঝতে পারলাম,যে ভেলায় ভেসে যাচ্ছি আমি,সেই ভেলা তো আমার মত নগন্য মানুষের জন্য নয়।
স্বপ্নহ্রদে চলার পথে যে স্বপ্নীল পদ্মগুলো তুলে ছিলাম,হাতের মুঠোয় থাকতে থাকতে পঁচন ধরে গেছে।স্বপ্নআকাশের তারাগুলোও একে একে খসে পড়ছে।
নাহ....আর নয়।
আজ স্বপ্নচারিনীর মাঝে আর স্বপ্ন নেই।
তাই আজ হয়তো সত্যি হারিয়ে যাবে,এক অজানা গন্তব্য......
আলোচিত ব্লগ
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।