somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ ফোয়ারা

১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোয়ারা

টেকো ভুটিওয়ালা গোলগাল আকারের একটা লোক, পরনে হাফ হাতা শার্ট আর লুঙি।
এই ধরনের দৈহিক বৈশিষ্ট্য কার্টুনিস্টদের কাছে হটকেকের মতো। এই ধরনের বৈশিষ্ট্য ফুটিয়ে হাস্যকর চরিত্র তৈরির বিষয়টা কার্টুনিস্টদের কাছে অনেকটা পাঠ্যবই এর বিষয়বস্তুর মতো।

লোকটির জীবনকেও বিধাতা বোধ হয় এনিমেশন সিনেমা ভেবে সাজিয়েছেন। লোকটির ঘরের চাল ডালের অবস্থা বাদই থাক, তার বড় ছেলের এস এস সি পরীক্ষা দেওয়ার কথা ছিলো, কিন্তু এই করোনায় পড়ালেখার পাট চুকিয়ে চায়ের দোকান দিয়েছে যে, সেই ট্রাজেডিকেও কিছুক্ষণের জন্য ভুলে যাই, তার ছোট মেয়েটি দুপুর থেকেই জিজ্ঞাসা করছে, "বাবা গরু কই আমাদের!" , এক কথার পুনরাবৃত্তি সহ্য করতে না পেরে মেয়েটিকে ধমক মেরে দুপুরে না খেয়েই বাইরে চলে এসেছেন। লোকটির চাকরি ব্যাবসার অবস্থার বিশদ নাহয় অনুমান করেই নিন আপনারা। বিধাতার উপহাসের জিনিস উনার আর ওই লোকের মধ্যেই সীমাবদ্ধ থাক। আমরা আর আফসোস না বাড়াই।

লোকটি, এই মুহুর্তে একটি রেস্টুরেন্ট এর সামনে দাড়িয়ে। কাল কোরবানির ঈদ। আজ চাদরাত। তারপরও রেষ্টুরেন্ট চলছে। রেস্টুরেন্ট এর আশেপাশে পানির ফোয়ারা। লোকটি অদ্ভুত এক শিশুর মতো দৃষ্টিতে পানির ফোয়ারা দেখছে। লোকটি ছোটবেলায় ফিরে যায়। বর্ষায় পানি উঠলেই মাছ ধরতে নেমে যেতো বন্ধুদের সাথে। লোকটি কি ফোয়ারার মধ্যে মাছ দেখছে?

কিছু কিছু মানুষের জীবন এই ফোয়ারার পানির মতোই, পুরাটাই অপচয়। এই লোকটির জীবনটিও সেরকম। কিন্তু এইরকম জটিল দার্শনিক এবং কিঞ্চিৎ বর্ণবৈষম্যমূলক কথা লোকটির মাথায় ঢুকবে না। তিনি মনযোগ দিয়ে ফোয়ারা দেখছেন। আশেপাশে প্রচুর লোকজন যাচ্ছে আসছে। কারওরই ফোয়ারার দিকে তাকিয়ে থাকা লোকটির দিকে তাকানোর অবসর নেই, নইলে দেখতে পেতো, একটি লোক শিশুর মতো কৌতূহল নিয়ে পানির ফোয়ারা দেখছে। এই ধরনের দৃশ্য একটু খেয়াল করলেই এর গভীরতা বোঝা যায়। খুব একটা ভাবুক হওয়া লাগে না।

রাত বাড়ে, একসময় লোকটি বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেয়। দুপুর থেকে মনে জমে থাকা মেঘ উড়ে গেছে। বিকেলে এক বৃদ্ধ মহিলাকে দেখেছেন। এক বাসা থেকে পুরোনো বাসি তরকারি দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছিলো বাসায় নিয়ে হালকা গরম করে খেতে। বৃদ্ধ মহিলা কেদে কেদে বলেছিলেন তার কোনও বাসাই নেই। বস্তি ভেঙে দেওয়া হয়েছে। তিনি ওভার ব্রিজের নীচে রাত কাটান। এক অসহায় বৃদ্ধা, যার মাথার উপর ছাদও নেই, তার তুলনায় লোকটির অবস্থা যে অনেক ভালো সেটা তিনি ঠিকই অনুধাবন করলেন।

উনার টাক মাথার জন্য অনেকেই মজার ছলে বলেন, টাক মাথার লোকেরা টাকাওয়ালা হন। উনি এই কথা বিশ্বাস না করলেও নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস রাখেন। তিনি জানেন, তার পরিবারের রিজিকে মাংস থাকলে তা আসবেই। আজ ফোয়ারার পুরনো পানির স্রোতকে নতুনভাবে স্রোতে ফিরতে দেখে নিজের প্রতি হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন। তিনিও জীবনের মূলস্রোতে ঠিকই ফিরবেন।


সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×