somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্টিক্স  অ্যাকিলিস
স্রষ্টার সৃষ্টি আমি, আমি সর্বশ্রেষ্ঠ…

পৃথিবীটা আর আগের মত গোল নেই

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়টায় এসে পৃথিবীকে কেমন জানি উলটপালট লাগে..!
মনে হয় পৃথিবীটা আর গোল নেই। কেমন জানি উঁচুনিচু হয়ে গেছে...

একটা ঘঠনা বলি...
আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন লেখাপড়াকে মনে হয়েছে হোমিওপ্যাথি ঔষধ..! স্কুলে যাওয়াটাকে মনে হয়েছে জোড় করে মায়ের হাতে ভাত খাওয়ার চাইতেও কষ্ট।
আমার এক দাদু ছিলো সেই স্কুলে শিক্ষকতা করতো। তিনি ইচ্ছা মত আমাকে পিটাইতো, মনে হতো আমি তার সম্পত্তিতে ভাগ বসাবো।
তো আব্বার কাছে বিচার দিতাম, আজ দাদু আমাকে ইচ্ছা কইরাই পিটাইছে। আব্বা আবার বলে দিয়েছে, আর একদিন তোকে মারলে তুই আমাকে বলবি...।

একদিন পড়া শিখে যাই নাই। মাইর খাওয়ার ভয়ে সেদিন আর স্কুলে যাই নাই। স্কুলে না গিয়ে পাশে একটা মাদ্রাসা ছিলো সেখানে গিয়ে বসেছিলাম। আধা ঘন্টা বসে থেকে বাড়িতে আব্বার কাছে গিয়ে বিচার দিয়েছি..
আজও দাদু আমাকে এমনি এমনি পিটাইছে, আর আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আব্বাও রেগে এক অবস্থা। আজকে এর শেষ দেখে নিবেন।
উনি আমাকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন। এবার তো আমার ঘিলা টাইট।
গেলাম স্কুলে...
ওইদিকে আব্বা দাদুকে বলছেন, কি ব্যাপার আজও আপনি আমার ছেলেকে এইভাবে মারলেন?
দাদু বলছে, তোর ছেলেতো আজকে স্কুলেই আসে নাই।
আমাকে স্কুলে এসেছি কিনা জিজ্ঞাসা করার পর আমি যেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হয়ে গেছি, জীবনের শেষ ইচ্ছে জানতে চাইছে। একটু পড়েই ফাঁসিতে লটকাবে।

যাই হউক, জায়গার মাঝেই এক ডলা খেয়ে নিলাম, এ যেন প্রাথমিক স্কুলের প্রাথমিক চিকিৎসা; ডাক্তার আমার আব্বাজান। এখন মনে হয়, ওইদিন কেন আমার আব্বাকে বললাম না... আব্বা তুমি আমাকে মারছো একদিন আমিও আমার ছেলেকে পিটাবো, প্রতিশোধ নেবো...!
দ্বিতীয় পর্যায়ে শুরু হলো দাদুর ঘষা মাজা, ইচ্ছে হচ্ছিলো তার হাত থেকে বেতটা নিয়ে নিজের গায়ে নিজেই পিটাই। ঘেমে যাচ্ছিলেন তিনি....
এরপর থেকে ওই দাদুর সামনে পড়তাম না, তবে যতই এড়িয়ে চলতাম ততই উনার সামনে পড়ে যেতাম।

ছোটবেলায় পড়তাম, পৃথিবী গোল। ভাবতাম এই জন্যেই মনে হয় এত বেশী উনার সাথে দেখা হচ্ছে। কিন্তু এখন আর পৃথিবীকে গোল মনে হয় না। পৃথিবী মনে হয় উঁচুনিচু হয়ে গেছে, চতুর্ভুজ আকৃতির হয়েছে। পাহারের মত উঁচুনিচু, কোথাও গভীর আবার কোথাও উঁচু।
তা না হলে জীবনে আসা মানুষগুলোকে এখন কেন দেখতে পাই না কোথাও? আগে না দেখতে চাওয়া মানুষগুলোও চোখের সামনে চলে আসতো কিন্তু আজ কেন এমনটা হচ্ছে? নিশ্চই পৃথিবী তার আকৃতি পাল্টিয়েছে, আর গোল নেই....

এখন সামনে মনে হয় বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, একপাশে আমি অন্যপাশে কে আছে সেটা দেখার চেষ্টা করেও পারি না.....

আমার খুব করে সন্দেহ হচ্ছে। কোথাও জানি একটা ভুল হচ্ছে.... না এখন পৃথিবীটা কি অবস্থায় আছে সেটার পরিক্ষা করার দরকার।
আমার খুব করে মনে হচ্ছে পৃথিবীটা আর গোল নেই..
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×