যখন কোনো ভিক্ষুক (মুসলিম)
আল্লাহর ওয়াস্তে দিন বলে হাত পাতে
ফিরিয়ে দিতে পারি না।
সামান্য হলেও দিতে চেস্টা করি।
যখন গাড়িতে চলার পথে মসজিদের জন্য সাহায্য চাওয়া হয় যাত্রী হিসেবে
সেখানে না করতে পারি না
সামান্য হলেও দিই!
যখন ঈদ আসে ঠিকই মুসলিম
বন্ধুগনকে উইশ করি
বুকে বুকমিলিয়ে।
যখন পাশের বাড়িতে মুসলিম
পরিবারটি বিপদে পড়ে
ঠিকই দৌড়ে যাই।
যখন আজান হয় নিজের
বেডরুমে থাকলেও
মোবাইলের গান বন্ধ (যদি সেই সময়ে গান
বাজিয়ে থাকি) করি সম্পূর্ণ শ্রদ্ধায়।
সম্মানিত মুসলিম মুরুব্বি দেখলে
ঠিকই আদাব-সালাম দিই।
তবুও আমরা মানুষ হতে পারলাম
আমার প্রিয় দেশটাতে!!
এ দুঃখ কোথায় লুকাই??????
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



