somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস ক্যাডার-পে-স্কেল এবং বিয়ে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি চাকরি হল বিসিএস ক্যাডার। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর অধিকাংশ শিক্ষারর্থীর ইচ্ছা থাকে বিসিএস ক্যাডার হওয়ার। আমার মনেও সুপ্ত ইচ্ছাটা জেগে ওঠে। বিসিএস ক্যাডার হব, অনেক সম্মান-মর্যাদা পাব। আমার পরিবারের মুখ উজ্জ্বল হবে। আর সুন্দর সম্মানের একটা জীবন হবে। যাই হোক বিসিএস ক্যাডার হওয়ার পূর্বেই হৃদি-মাঝে অনেক অধরা স্বপ্ন তার আপন মর্জিতে জাল বুনতে থাকে। পুলকিত হৃদয় আর চমকিত মন এসে এক মোহনায় মিলিত হয় যেদিন ৩১ তম বিসিএস ( শিক্ষা ক্যাডারে) যোগদান করি। এর আগে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম। ব্যাংক ছেড়ে বিসিএস ক্যাডারে যোগ দিতেই মাসের আয় চার হাজার টাকা কমে গেল। কারণ এখানে লাঞ্চ ভাতা নেই। যাই হোক হাসি মুখে মেনে নিলাম এই আর্থিক ক্ষতি। বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেওয়ার পর ভালোই চলতে থাকল চাকরি জীবন। কিন্তু বিপত্তি এসে গেল অন্যদিক থেকে।

আমার বাবা বেসরকারি হাইস্কুলে চাকরি করতেন। আমার চাকরি হওয়ার কিছুদিন পর উনি অবসরে চলে যান। এখন বেসরকারি স্কুলের চাকরিতে অবসরে গেলে অবসরের পরের মাস থেকে শিক্ষকরা কোনো টাকা পান না। উনারা এককালীন কিছু টাকা পান কিন্তু সেই টাকা পেতে গেলে দুই থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। মজার ব্যাপার হলো আমি চাকরিতে যোগদান করে বেকারত্ব ঘুচালাম আর আমার বাবার বৃদ্ধ বয়সের বেকারত্ব শুরু হল। এখন সংসারের দায়িত্ব আমার কাঁধে। এরসাথে আমার ছোটভাই আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। ফলে খরচের খাত আরও একটা বৃদ্ধি পেল। এখন ছেলে বিসিএস ক্যাডার। তাই বাড়িতে অনেক বিয়ের প্রস্তাব আসে। মেয়ের বাবারা ভাবেন ছেলে বি্সিএস ক্যাডার, অনেক বড় সরকারি চাকরি করে। ছেলের বোধহয় অনেক টাকা। কিন্তু আসল পরিস্থিতি ভিন্ন। নামে তাল পুকুর ঘটি ডোবেনা এরকম একটা অবস্থা। এমতাবস্থায় নানা ছল-চাতুরি করে বিয়ের ভাবনাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হচ্ছে অনেক দিন ধরে।


মাঝে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন, জানুয়ারিতে নতুন পে-স্কেল হবে তখন মনে আবার বসন্তের বাতাস এসে দোলা দিয়ে গেল। স্বপ্নবাজ মনটা আবার স্বপ্ন দেখা শুরু করল…বিয়ে হবে, সানাই বাজবে…সংসার নামক সাগর থেকে মুক্তো-মাণিক্য খুঁজে ফিরব….কিন্তু না…আমার স্বপ্নের ডানা ঠিকমতো মেলার পূর্বেই বাস্তবতার দেয়ালে এসে ধাক্কা খেল। আমাদের মহামান্য অর্থমন্ত্রী মহোদয় সম্প্রতি বলে ফেললেন, পে-স্কেল হবে জুলাইতে। আবার পত্রিকায় দেখলাম পে-স্কেল বাস্তবায়িত হবে তিন ধাপে।


এবার একটা সহজ হিসাব উপস্থাপন করি। দুইটা ইনক্রিমেন্ট (একটা এ্যাডভান্স ইনক্রিমেন্ট)ও ২০ ভাগ মহার্ঘ ভাতাসহ বেতন পাই ১৯৮৭৬ টাকা। তার আবার ১০ ভাগ প্রভিটেন্ট ফান্ডে কাটানো লাগে। এখন হাতে থাকল ১৮৭৭৬ টাকা। বাড়িতে বৃদ্ধ বাবা-মা। তাদের ওষুধ পত্র সহ মাসিক খরচ পাঠাই ৬০০০ টাকা। ছোট ভাইটি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ে। তাকে পাঠাই ৪০০০ টাকা। এখন আমার হাতে থাকল ৮৮৭৬ টাকা। আত্মীয় স্বজন সহ বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে আপ্তবাক্যটি প্রতিদিন শুনতে হচ্ছে সেটি হলো, বয়স পেরিয়ে যাচ্ছে। এখন বিয়ে করব কবে? কি বলব সহজ কোনো উত্তর দিতে পারি না। ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে বুঝিয়ে দিতে হয় আর কিছুদিন পর…..

কি করব …জেলা শহরে থাকি…বিয়ে করলে একটা বাসা নিয়ে থাকতে হবে। মোটামুটি মানের একটা বাসা নিলে চার হাজার টাকা লাগবে। হাতে থাকল ৪,৭৭৬ টাকা। এখন বাসা ভাড়ার পর থাকার অন্যান্য খরচের পালা…১ টি গ্যাস সিলিন্ডারের দাম ১৪০০ টাকা, বিদ্যুৎ বিল ৫০০ টাকা, হাতে থাকল ২৮৭৬ টাকা। এখন আমাকে এই ২৮৭৬ টাকা দিয়ে এক মাসের চাল, ডাল, তেল, মাছ তরকারি কিনতে হবে। এক কেজি মাঝারি মানের চালের দাম ৪৫ টাকা, সাধারণ মাছ ২০০ থেকে ৩০০ টাকার নিচে কেজিতে পাওয়া যায় না। সাথে আছে মোবাইল বিল, ইন্টারনেট বিল, পোশাক-পরিচ্ছদ কেনা ( কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নূন্যতম একটা ভালো পোশাক চাই)। আমার হাতে থাকা ২৮৭৬ টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাব আর বিসিএস ক্যাডার হওয়ার পরেও কিভাবে বিয়ে করে একটি নূন্যতম সুন্দর সুখী সংসার এই ধরণির এক কোনে আপন মনে গড়ে তুলব তা ভেবে পাই না…..
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×