somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্য বাবার ধন্য ছেলে

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন বছরের শুরুর দিনে আমার বহু প্রতীক্ষিত বই শচীন টেন্ডুলকারের আত্মজীবনী Playing It My Way হাতে পেলাম..বইটার শুরু অসাধারণ। বিশেষত জীবন সম্পর্কে শচীনের বাবা রমেশ টেন্ডুলকারের শচীনকে দেওয়া জীবন সম্পর্কিত উপদেশ.... বন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলামনা........“দ্যাখো খোকা, জীবনটা হলো বইয়ের মতো। যেটি অনেকগুলো অধ্যায়ের সমন্বিত রুপ। এর প্রতিটি অধ্যায়ে শিক্ষা লুকিয়ে আছে। আর প্রতিটি অধ্যায় গড়ে ‍ওঠে জীবনব্যাপৃত অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেটি ঠিক একটি পেন্ডুলামের মতো, যেখানে সাফল্য এবং ব্যর্থতা, আনন্দ এবং দুঃখ সমানভাবে আবর্তিত হচ্ছে। সাফল্য এবং ব্যর্থতা থেকে যে শিক্ষা আমার পেয়ে থাকি সেটি সমানভাবে গুরত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে, ব্যর্থতা এবং দুঃখ সফলতা ও সুখের চেয়ে বড় শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। তুমি একজন ক্রিকেটার এবং ক্রীড়াবিদ। তুমি অশেষ ভাগ্যবান যে তুমি তোমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করছ এবং তোমার জন্য এটা একটা বিরাট সম্মানের বিষয়। কিন্তু কখনো ভুলে যাবে না যে, এটা বইয়ের আরেকটা অধ্যায় মাত্র। ধরে নাও একটা মানুষ সাধারণত সত্তর কিংবা আশি কিংবা তারও বেশি বছর বাঁচে। তুমি কত বছর খেলার মধ্যে থাকবে? বিশ বছর; যদি তুমি অসাধারণ হও তাহলে পঁচিশ বছর। আর এই পঁচিশ বছর বাদ দিলে তুমি তোমার জীবনের বেশিরভাগ অংশ খেলোয়াড়ি জীবনের বাইরে কাটাবে। আর এর থেকে এটা প্রতীয়মান হয় যে, ক্রিকেটের বাইরে জীবনের একটা বড় অংশ পড়ে আছে। আমি তোমাকে বলছি, তুমি সবসময় জীবনটাকে ভারসাম্যপূর্ণ রাখবে। কখনো সাফল্য যেনো তোমার মাঝে ঔদ্ধত্য এনে না দেয় সে ব্যাপারে সচেষ্ট থাকবে। তুমি যদি বিনয়ী হও তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে এমনকি খেলা থেকে অবসরের পরও তুমি মানুষের কাছ থেকে সম্মান পাবে। বাবা হিসেবে কোনো একদিন আমি লোকের মুখ থেকে এই কথাটি শুনে বেশি খুশি হবো যে, শচীন একজন ভালো ক্রিকেটারের চাইতে একজন ভালো মানুষ।” শচীনের বাবার আশাবাদ ব্যর্থ হয়নি। শচীন ভালো ক্রিকেটার হিসেবে যতটুকু পরিচিতি পেয়েছে একজন ভালো মানুষ হিসেবে বোধহয় তার থেকেও ঢের বেশি....ধন্য বাবার ধন্য ছেলে...আমাদের প্রত্যেক বাবা-মা যদি সন্তানের মননে এইরকম ভাবনা গ্রোথিত করে দিতে পারতেন তাহলে বোধহয় দেশে দুষ্টু লোকের সংখ্যা হুহু করে কমত.....কাঁচা হাতের অনুবাদ কেমন হলো জানি না...............
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×