somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারিয়ার চয়েসের খুঁটিনাটি

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র অবস্থায় যে প্রশ্নটি সবার সামনে এসে হাজির হয় সেটি হলো কোন দিকে ক্যারিয়ার গড়ব। ভর্তি পরীক্ষার পর দেখা যায় শতকরা ৯০ ভাগ ছাত্র-ছাত্রী পছন্দের বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্টে চান্স পায় না। ফলে শুরুতে একটা ধাক্কা খাওয়া লাগে। এর পর যেটি হয় সেটি হলো প্রথম কিছুদিন খুব কম সংখ্যক স্টুডেন্ট এর মাঝে ক্যারিয়ার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। কেউ নিজ বিভাগে রেজাল্ট ভালো করার তাগিদ অনুভব করে সেই মতো পড়ালেখা করে, কেউ আবার প্রাইভেট টিউশিন নিয়ে জীবন সংগ্রামে ব্যস্ত থাকে, কেউ আবার বিশ্ববিদ্যালয় জীবন উপভোগের মহামন্ত্র নিয়ে এগিয়ে চলে। এভাবে দেখতে দেখতে সময় পেরিয়ে যেতে থাকে। আরেকটা ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী তাদের সিনিয়রদের দেখে অনুপ্রািণিত হয়। যেমন যারা বুয়েটে পড়ে তারা অধিকাংশ তাদের সিনিয়রদের অনুসরণ করে বিদেশে সেটেল হতে চায়, আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা অধিকাংশ বিসিএস ক্যাডার হতে চায়। আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন দেখতাম সিনিয়ররা অধিকাংশ কর্পোরেট জবের দিকে আগ্রহী। ফলে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকেই পাজলড হয়ে যায়। অনেককেই দেখেছি প্রথমে ক্যারিয়ার নিয়ে একরকম সিদ্ধান্ত নিয়ে সেদিকে এগিয়ে যায় এবং কিছুদিন পর ভুল বুঝতে পেরে আবার যখন নতুন করে ক্যারিয়ার গড়তে চায় তখন অনেক দেরি হয়ে যায়। আর এ সময়টাতে চলে তীব্র প্রতিদ্বন্দ্বীতা, ফলে একবার পিছিয়ে পড়লে আবার নতুন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। আর তাই ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে। কখনোই সাময়িক আবেগের দ্বারা পরিচালিত হয়ে স্থায়ী সিদ্ধান্ত নেয়া যাবে না। প্লেটো যেমন বলেছেন, ' A good decision is based on knowledge, not on numbers.' সিদ্ধান্ত গ্রহণ সত্যি অনেক কঠিন। বিশেষত আমরা যখন এই দুটি বিষয়ের মধ্য থেকে সিদ্ধান্ত নিতে হয়, আপনার কোথায় পৌঁছানো উচিৎ এবং আপনি কোথায় পৌঁছাতে চান। আর আজকের সিদ্ধান্তের ওপর আগামী দিনের ভালো থাকা নির্ভর করে। এক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার কয়েকটি বিষয় বিবেচনায় নিতে পারি। প্রথমে Three C এর কথা বলা হচ্ছে, Choices, Chances, Changes..You must make a choice to take a chance or your life will never change. সুতরাং অনেক ভেবে-চিন্তে পথটা ঠিক করে নিতে হবে। আর লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অনেক SMART হতে হবে। ‍SMART means S= Specific, M= Measurable, A= Attainable, R= Relevant, T= Timebound. ক্যারিয়ারে বিভিন্ন দিক নিয়ে বিশদ জানুন, চুলচেরা বিশ্লেষণ করুন, রিসোর্স পার্সনদের কাছ থেকে পরামর্শ নিন তারপর নিজের হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিন। শেষে মহান চীনা দার্শনিক কুনফুসিয়াসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, 'Choose a job you love and you'll never have to work a day in your life.'

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০

ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×