somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিনিশিং লাইন টাচ করার আগ পর্যন্ত হাল ছাড়বেন না

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিনিশিং লাইন টাচ করার আগ পর্যন্ত হাল ছাড়বেন না। আপনি যেভাবে ভেবে রেখেছেন সেভাবে আপনার পরিকল্পনা মতো সবকিছু নাও ঘটতে পারে। কিন্তু আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। ১৯৯২ সালের বার্সালোনা অলিম্পিকে বিখ্যাত দৌড়বিদ ড্রেক রেমন্ড ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক পাওয়ার দাবীদার। ঊনি ভালোভাবে দৌড় শুরু করেছেন। কিন্তু ১৫০ মিটার যাওয়ার পর পায়ের মাংস পেশীতে ব্যাথা অনুভব করতে লাগলেন। আরো কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে গেলেন। তখন তাঁর প্রতিদ্বন্দ্বীরা অনেক দূর এগিয়ে গিয়েছে। ড্রেক রেমন্ডের আর জেতার কোনো সম্ভাবনা নেই। তারপরও ঊনি উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পায়ের ওপর ভর দিয়ে দৌড়াতে লাগলেন। গ্যালারি থেকে তাঁর বাবা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ছেলের কাঁধে এসে হাত রাখলেন। তখন ছেলেকে বললেন চলো আমরা দুইজন মিলে দৌড় শেষ করি। ফিনিশিং লাইনের কিছুটা দূর থেকে ড্রেক রেমন্ডের বাবা ছেলেকে একা ছেড়ে দিলেন। বাকিটা পথ ড্রেক রেমন্ড একা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ছল ছল চোখে ফিনিশিং লাইন টাচ করলেন। অলিম্পিক স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক আবেগাপ্লুত হয়ে স্ট্যান্ডিং ওভেশান দিল। রেস না জিতলেও ড্রেক রেমন্ড সারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করে নিলেন। প্রথম প্রচেষ্টাতেই সফল হন খুব কম সংখ্যক সৌভাগ্যবান মানুষ। যারা হাল ছেড়ে না দেন দিন শেষে তারাই সফল হন। আমাদের দেশের আকিজ গ্রুপের কর্ণধার শেখ আকিজ উদ্দীন ১৯৪২ সালে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছেড়ে কোলকাতা গিয়েছিলেন ব্যবসা করবেন বলে। এরপর নানা চড়াই উৎরাই পেরিয়ে ২ বছর জেল খেটে বাড়ি এসে ধার করে বিড়ির ব্যবসা শুরু করলেন। ৬০ হাজার টাকা বিনিয়োগ করে দোকান দেওয়ার পর আগুন লেগে দোকানটি ভস্মীভূত হয়ে গেল। কিন্তু ঊনি দমে গেলেন না আবার নতুন করে শুর করলেন। বাকীটা ইতিহাস। টমাস আলভা এডিসন যখন রেল স্টেশনে অনেক কষ্টে ল্যাবরেটরি গড়ে তুলে তার গবেষণা কার্য চালনা করতে লাগলেন তখন হঠাৎ করে আগুন লেগে পুড়ে গেল। কিন্তু ঊনি দমে যাননি। আবার নতুন করে শুরু করলেন। আর মানব কল্যাণে সবচেয়ে বেশি অবদান রেখে গেলেন। একবার ব্যর্থ হলে হাল ছাড়া যাবে না। নব উদ্যমে আবার এগিয়ে যাবার অনুপ্রেরণা নিতে হবে। শচীন টেন্ডুলকার ওয়ানডেতে প্রথম ৭৮ ম্যাচে কোনো সেঞ্চুরি পাননি কিন্তু ৭৯ তম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর তাকে কেউ আর আটকে রাখতে পারেনি। অমিতাভ বচ্চনের প্রথম ৭টি ছবিই ফ্লপ ছিল।তখন কেউ তাকে কাজ দিতে চাইত না কিন্তু ৮ নং ছবি হিট হওয়ার পর অমিতাভ বচ্চন আজ নিজেই একটা ইনস্টিটিউশান। ইতিবাচকতাকে ধারণ করে এগিয়ে চলুন, কোনো না কোনো ফল পাবেনই। পার্থক্য হলো হয়তো কিছুটা আগে কিংবা পরে। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন এবং আপনার মতো করে একাগ্রতা নিয়ে কাজ করে যান। কিছু একটা ঘটবেই। চীনে এক ধরণের বাঁশ আছে যাদের লাগানোর প্রথম চার বৎসর জল, সার দিতে হয়। কিন্তু বাঁশ আর বাড়ে না। পঞ্চম বছরে বাঁশ গাছটি হঠাৎ ছয় সপ্তাহে ৯০ ফুট লম্বা হয়ে যায়! তাই যারা শুরতে ব্যর্থ হলেও ভয়ের কিছু নেই, চীনের ঐ বাঁশ গাছের মতো পঞ্চম বছর কিন্তু এখনো পড়ে আছে!
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×