somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্বু তোমার রাজকন্যা ভালো নেই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানেন আমার রুমমেটের মন খারাপ তাই ওর আব্বুর সাথে মোবাইলে কথা বলছে আর ওপাশ থেকে ওর আব্বু কি কি যেন বলল। তাতেই ওর মুখে হাসি চলে এল। ওর আব্বু বলেছে কালকে ওর জন্য কুরিয়ারে গিফট পাঠাবে। আর আমি জানালার গ্রিল ধরে আকাশ পানে তাকিয়ে আছি। আজ ঘোর অমাবশ্যার রাত। আকাশে হাজারো তারা মিটিমিটি করে জ্বলছে। ছোটবেলায় শুনেছিলাম ভালো মানুষেরা নাকি আকাশে তারা হয়ে মিটিমিটি জ্বলে। কিন্তু কই আমার আব্বুকে তো খুঁজে পাচ্ছি না। আব্বু তুমি দেখা দিচ্ছ না কেন? কতদিন তোমাকে আব্বু বলে ডাকি না, কতদিন তোমার স্নেহমাখা স্পর্শ পাই না। কতদিন তোমার মুখে সেই মধুমাখা ডাক শুনতে পাই না। আম্মু বকাবকি করলে তুমি অফিস থেকে ফিরে তোমার রুমে যেতেই তুমি বুঝতে পারতে আমাকে আম্মু বকেছে। আর তখনই তুমি আমাকে যখন জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা স্মিত হাসি হেসে বলতে, ‘ধুর পাগলি পাগলি মায়েরা এমনই হয় আর আম্মুর কাজই তো বকাবকি করা। আমি আছি না, চল কাল সন্ধ্যায় আমরা চাইনিজ খাবো।’ সাথে সাথেই আমার মনটা ভালো হয়ে যেত। জান আব্বু আমার যেদিন এসএসসির রেজাল্ট বের হলো সেদিন তুমি আমাকে নিয়ে কি আনন্দ করেছিলে! তোমরা ভেবেছিলে আমি এ প্লাস পাব না, কিন্তু এ প্লাস পাওয়ার পর যখন তোমাকে মাথা নিচু করে সালাম করতে গেলাম তুমি আমাকে বুকে টেনে নিয়ে বলেছিলে,‘ তুই অনেক বড় হ মা।’ তখন যে কি আনন্দ লেগেছিল। আব্বু তুমি সবসময় চাইতে আমি যেন বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি স্বপ্ন দেখতাম, আমি যেদিন বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করতে যাব সেদিন তুমি আমার সাথে যাবে। সারাটি দিন আমার ক্যাম্পাসে থাকবে আর সন্ধ্যাবেলা আমাকে রেখে বাসায় চলে আসবে। কিন্তু না তা আর আমার কপালে লেখা নেই। জান আব্বু আমি যেদিন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম সেদিন সারাটি দিন তোমার রুমে গিয়ে তোমার ছবি বুকে নিয়ে কেঁদেছি। তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছিল, তোমার ঐ গর্বিত মুখটি দেখতে ইচ্ছে করছিল কিন্তু কির আর করা। আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন আম্মু সাথে এসেছিল কিন্তু আমার মনটা পড়েছিল রুমে টাঙানো তোমার ঐ ছবির কাছে। জান আব্বু, আম্মু বলেছে বান্ধবীরা যদি জিজ্ঞাসা করে তোমার আব্বু কি করে? তাহলে বলবে আব্বু চাকরি করে অনেক দূরে। সেদিন আমার এক বান্ধবী বলল, এই তোমার আব্বু কি করেন? আমি বললাম আমার আব্বু অনেক বড় চাকরি করেন। তাঁর পোস্টিং অনেক দূরে। কত দূরে সেটি আর বলি নি। তুমি এতটা দূরে চলে গেলে কেন আব্বু? আব্বু তুমি বলতে আমি তোমার রাজকন্যা। আচ্ছা আব্বু তুমি এই রাজকন্যাকে ফেলে রেখে চলে গেলে কেন? তোমার এই রাজকন্যার কথা কি একবারও মনে পড়ে না? তুমি কি জান তোমার এই রাজকন্যা তোমাকে ছেড়ে একটুও ভালো নেই। সে এখন আর কারো কাছে আবদার করতে পারে না, জোরাজুরি করে দামী জিনিস কিনতে পারে না। আম্মু বকা দিলে তার আব্বুর কোলে মুখ লুকাতে পারে না। ভালো কিছু অর্জন করলে তোমার কাছে আবদার করতে পারে না। ভালো কাজ করলে নাকি মানুষ ঈশ্বরের সান্নিধ্য পায়। আমার যদি কখনো সুযোগ হয়, আমি ঈশ্বরকে কি বলব জান আব্বু? আমি বলব, ‘দোহায় লাগে তোমার, তুমি পৃথিবীর বাবাদের রাজকন্যাদের কাছ থেকে সব সুখ, আদর. আপ্যায়ন কেড়ে নাও কিন্তু রাজকন্যাদের বাবাকে কেড়ে নিও না।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×