বাইগার নদীর জল,দিয়েছিল
তোমায় প্রশ্রয়;তাই যখন তখন
তুমি ডুবে যেতে বাইগারের জলে।
আপন মনে কী ভাবতে, আকাশের পানে চেয়ে?
দোয়েলের শিস অথবা বর্ষার মেঠো
কাদা,সারা অঙ্গে;বাংলা মাতার সকল স্নেহ
তুমি কী একেলা পেতে?
মাতার স্নেহ,সবুজের মায়া,তোমায়
শিখিয়েছিল উদার হতে? তাই
ভালবেসে মায়ের চরণে
নিজেকে করলে সমর্পণ।
তুমি আসবে-তাই অপেক্ষায় ছিল সময়-
হাজার বছর ধরে-খোকা আসবে বাঙালি জাতির কাছে।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


