অন্যরকম ভালবাসা
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার
আমার এই হাতে রাখো তোমার হাত-
করতলের মাঝে করতল;
রাখো হাত
এই নীল আকাশের নীচে,
এই বকুল গাছকে সাক্ষী মেনে।
অনুভব করছো কী
পৃথিবীর সব ভালবাসা?
না এমন নয়
যারা আছে বসে
আমাদের চারপাশে
জড়াজড়ি করে
শরীরী উত্তাপ মেখে।
আমার হাতে রাখো তোমার হাত
শান্ত মনে
ভালবেসে।
চল যাই-স্বপ্ন মাঝে
রক্তস্রোতে গোলাপ ফুটিয়ে।
দেখো চেয়ে-প্রজাপতির অপরুপ সুন্দর ডানা
সবুজের মায়া
আর শোন
হৃদয়ের ভালবাসা।
শোন-বাতাসের কানাকানি
শুদ্ধ ভালবাসার ফিসফিসানি
এসো বলি-
ভালবাসি
তোমাকে; যেমন ভালবাসি
এই পৃথিবীকে;
এই জীবনকে
আর আমাদের সময়কে
উপভোগ করি তাড়িয়ে তাড়িয়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন