এই রাস্তা-সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে।
আমার চোখ বাঁধা
আমার হাত বাঁধা আবেগের সুতোয়
প্রতিবাদী লোহিত কণিকা আজ নির্বাসিত।
এই রাস্তা- সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে।
আমার দেহে ঘুনপোকার বাসা
ক্ষয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে
ক্রমশঃ আমি দুর্বল হতে দুর্বলতর।
এই রাস্তা-সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে
রাজা হত হলে জনগণের কী যায় আসে
প্রাচীন কাল হতে বয়ে চলা ধারণা
আজও আধুনিক রাষ্ট্রে বসত করে?
এই রাস্তা-সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে
ক্রমশঃ বন্ধুহীন জগতে
চারপাশে
একাত্তরের প্রেতাত্মার উল্লাস নৃত্য।
এই রাস্তা-সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে
আমার চোখে ঠুলি
কানে তুলো
মস্তিষ্কে?-রাজকীয় দম্ভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


