তোমাকে পাবো বলে কালান্তরের পথে
আমার পথ বাওয়া-জন্ম জন্মান্তর।
রুপসী,তোমার ভালবাসার অন্তর
উন্মুক্ত।উপযুক্ত উর্বর- ভালবেসে।
ভালবেসে তুমি রয়েছো হাত বাড়িয়ে
আমার হাতের দিকে-অনাদি কালের
ফুল,পাখি,সৌরভ।সময়-অপেক্ষার।
তোমার ভালবাসা আছে ,পথের শেষে!
আষাঢ়ে মেঘ জমলে,বৃষ্টি হবে জানি
ভালবাসলে? হৃদয়ে জন্মে ভালবাসা।
হৃদয়ের প্রস্ফুটিত পদ্ম-ভালবাসা
ভালবাসাবাসি?হৃদয়ের মাখামাখি।
মোহিনী,রুপসী-তোমার জন্যই প্রেম
আর নূতন সৃষ্টির পথ সে তো - কাম।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



