দানিয়ুবের কাছে চেয়েছিলাম নীল
আর দানিয়ুব দেখিয়েছিল তোমাকে
আকাশের মাঝে খুঁজেছিলাম তোমাকে
তোমার নয়ন-সে তো আকাশের নীল।
তোমার নয়ন-ভালবাসায় উজ্জল
যে উজ্জলতা ছড়িয়েছিল সবখানে
ভালবাসা;সবখানে-আমার হৃদয়ে
আমার পৃথিবী,তোমার প্রেমে উজ্জল।
ওই নয়নের মাঝে-আমি প্রেম খুঁজি
আর অন্যকোন ভুবনে হারিয়ে যাই।
নয়ন মাঝে- না বলা কথা-খুঁজে পাই
নয়নে নয়ন-আর বলি-ভালবাসি।
ওগো নীল নয়না-আমার ভালবাসা
তোমার নয়নে- পৃথিবীর ভালবাসা।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



