যদি স্রোত আসে তবে ভেসে যায় বুঝি।
জলরাশি। জলরাশি কোথায়? পানায় ভরা।
তাই বুঝি জানি- হেথা আছে জলরাশি।
কন্দে কন্দে জোড়া ভালবাসা।
ভেঙ্গে যায় ঠুনকো আঘাতে।
তারপর?- স্রোতে ভাসা।
ভেসে ভেসে- কোথায় তার ঠিকানা?
ভালবাসা কি জলে ভাসা কচুরীপানা?
শুধু ভেসে যাওয়া - সোহাগে,আদরে, আবেগে।
কন্দে কন্দে জোড়া বুঝি
তাই ভাঙ্গে ঠুনকো আঘাতে।
জলরাশি।জলরাশি।
জলরাশি কোথায়?- পানায় ভরা।
১১/১২/২০১৬
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




