
সত্যগুলি কিভাবে যেন হারিয়ে যায় । ভয় তাড়া করে,
ভাবনাগুলি মনের চোরাবালি । যত আসে মনের দরজায় , নিরবে
বিধ্বস্ত করে মানবিক সত্ত্বাকে । আশার ঘরে বসতি আমাদের ,
ছনের ঘর, হতাশার দাবানলে পোড়ে ছাউনি।
ভয় তাড়া করে জীবনভর , কবে হবে পরিপূর্ণ জীবন ?
উত্তাল নদী ,খেপাটে ঝড় – মানুষটি নিজেকে হারিয়ে ফেলে , দুর্যোগের ঘনঘটায়।
০১/০২/২০১৭
ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


