আসুন প্রতিক্রিয়া জানাই
কেন এত উত্তাপ এই পৃথিবী মাঝে
প্রতিক্রিয়া জানাই ঘুমের ঘোরে
নিরিবিলি ঘরে বসে,- অন্তজালে
অবসরে
ঘুমোতে যাবার আগে
চায়ের টেবিলে
গল্পের আসরে।
আমরা উত্তপ্ত হই
খবরের পাতার বর্নিল গরম খবরে
এবং বীর্যপাতের সুখানুভূতির মত মনোবিকারে অবসাদগ্রস্ত হই।
না, আমরা মেঠো পথে যেতে চাইনা কোন সময়
ও পথ আমার জন্য নয়
আমার জন্য অপেক্ষায় আছে মসৃণ পথ
যা অন্য কেউ তৈরি করবে
তাই আসুন প্রতিক্রিয়া জানাই।
সমাজের গভীরে প্রোথিত বিষবৃক্ষের শিকড়
উপড়ানোর সাধ্য আমার নেই
তোমারও নেই
তাই শধুই প্রতিক্রিয়া জানাই
এটা জানাতে যে আমরা এখনও জীবিত
এই বাংলাদেশে।
১১/০৪/২০১৭
কিশোরগন্জ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




