
ওহ,এই বর্ণিল স্নিগ্ধ সকাল,যা শুধুমাত্র তোমার জন্যে
ওহ,বৈশাখের এই সুখময় সময়,তুমি পাশে আছো বলে।
নববর্ষ,শুভ নববর্ষ জানাই তোমাকে,শুধু তোমাকে,প্রিয়তমা আমার
এই জনস্রোত,এই আনন্দ শোভাযাত্রা,তোমাকে দিলাম,প্রিয়তমা আমার
ওই শিশুর উচ্ছাস,তোমাকে দিলাম,প্রিয়তমা আমার।
চলার ক্লান্তি,সে নাহয় থাক আমার জন্যে
দাবদাহ ,সে নাহয় দূর হয়ে যাক প্রাণের জোয়ারে।
নববর্ষের স্নিগ্ধ সকাল তোমাকে দিলাম,প্রিয়তমা। ভালবেসে।
১৬/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



