
১
যখন একাকীত্ব আসন পেতে বসে হৃদয়ের মাঝে
ঠিক তখন মন বলে পাশে যদি কেউ থাকতো !
এমন কেউ,-যে আমার কথা শুনবে
যার আলতো স্পর্শে শিহরণ জাগবে রোম কূপে।
২
কখন যে জ্যোৎস্নার আলো ভালবেসেছি জানাই হয়নি আমার
ফাঁকা ঘর,নিঃসঙ্গ রাত যেন কারও প্রতীক্ষায়।
উল্টে থাকা কবিতার বই,শুকনো রজনীগন্ধা ,কয়েলের ধোঁয়া
এক এক করে বলে যায়-
হ্যাঁ,কেউ একজন পাশে থাকা উচিত।
৩
কনে দেখা আলো নয়
ছিলনা কোন প্রেমের পরিবেশ
যেমন ধর,হঠাৎ দেখা দুজনের এমন কিছুই নয়।
তবু কথা হয়
অতি সাধারণ কথা।
৪
যেভাবে এগিয়ে চলে
বারবার কথার আদান প্রদান ,-উভয় পক্ষের অভিভাবকদের।
লগ্ন।মধুর লগ্ন।ওখানেই মিলন হয়,-চার চোখের
হাঁসি-কান্না,বিদায়,নতুনের মাঝে নিজেকে হারিয়ে ফেলে,পুনরায় ফিরে পেতে হয় নিজেকে।
৫
কেন জানি নতুন নেশায় মেতে উঠে দুটি মন
তীব্র আকর্ষণে,-শরীরের আকর্ষণে।
৬
বারবার মনে হয় তার কথা
বিরহ বুঝি শুধুই যন্ত্রণার।
৭
একাকীত্ব প্রাণ ফিরে পায়
তীব্র যন্ত্রণায়,মন বলে-ভালবাসি,
পাশে থেকো চিরকাল।
১৮/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



