
শরীর,আমার এই শরীর,সব কিছু স্মরণ আছে তার
কিভাবে উত্তপ্ত হও তুমি,কিভাবে ডানা মেলেছিল ওই শরীর
সব,সবকিছু।
টুপ টুপ বৃষ্টি একটানা পড়ছিল চালের উপর
আর দুইটি শরীর,তোমার আমার
একটু একটু করে মিশে যাচ্ছিল পরস্পরের সাথে।
শরীর, আমার শরীর,মনে রাখে সব,- সব আদর
তোমার স্পর্শ,আবেগী শব্দ- তোমার গলার।
ভালবাসা? হ্যাঁ ভালবাসাও রেখেছে মনে, এই শরীর
তুমি, তোমার শরীর যখন অভিনয়ে মেতে ছিল এই শরীরে
সেটাও রেখেছে মনে সে।
শরীর, আমার এই শরীর চায় নিরবিচ্ছিন্ন ভালবাসার উত্তাপ।।
০১/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



