
বিনামূল্যে খাদ্য বিতরণ হবে,-গরীবের খাবার কে নেবে কেড়ে ?
প্রিয় বন্ধুগণ,হাওড় এখন জলে থই থই
ওদের (যাদের ব্যবসা কথা বলা) মুখে খই ফুটছে খই।
“সাহায্য” ঠিকানা ভুল করে চলে যায় কাউয়ার ঘরে।
আহ,কি মিষ্টি বাতাস হাওড়ের
মনমুগ্ধকর!
এক কৃষক বসে ছিল চুপচাপ,উদাস দৃস্টি তার।
বললাম-কেমন আছেন?
বৃদ্ধ কৃষক,রোদে পোড়া শরীর তার
প্রশ্ন করে আমায়,-আপনি?
কাউয়া(নতুন প্রজাতির রাজনীতিবিদ) না কথা ব্যবসায়ী ?
আমার অস্তিত্ব বিলীন হয়ে যায় পচা ধানের শীষে।
বৃদ্ধ কৃষক উঠে দাঁড়ায় আর হিসাব কষে কতদিন লাগবে
বৃষ্টির জল সরতে।
০৩/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



