আকাশ পানে হাত বাড়িয়ে দেই
হাতটি হাওয়ায় ভাসতে ভাসতে চলে যায় বন্ধুর কাছে।
দুঃখগুলো এলো ঝড়ের বেগে
বন্ধু আমায় আড়াল করে
সুখগুলো যেন পরিযায়ী পাখি
উড়ছে বহুদূর দিয়ে
বন্ধু এলো আর পাখিগুলি নেমে এলো আমার কাছে,আকাশ হতে
বন্ধু আমার হাত বাড়াও
বন্ধু আমার কথা কও
বন্ধু আমার সাথে থেকো
বন্ধু আমার ভাল থেকো।
একদিন পিতার হাত ধরে হেঁটেছি পৃথিবীর বুকে
তারপর বন্ধুর হাত ধরে কাটিয়েছি সময় পৃথিবীর বুকে
তারপর
তারপর,কোন একদিন এই দেহ নিথর হবে
আর বন্ধু সকল আমায় বয়ে নিয়ে যাবে
মহাকালের স্রোত উজিয়ে।
০৫/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






