আকাশের স্বপ্ন আমি দেখতেই পারি
আমাকে তো কেউ বলে দেয়নি, স্বপ্ন দেখা নিষেধ
তবে জীবনের বন্ধুর পথ চলতে চলতে জেনেছি-
জেগে জেগে স্বপ্ন দেখা শুধু নিষেধই নয়,- পাপ।
যে রাস্তায় আমি চলেছি,সেই পথ কি আমায় নেবে গন্তব্যে?
পথের কি দোষ বলো,সব পথই মিশে গিয়েছে
কোন না কোন গন্তব্যে।
তবে কেন করি আক্ষেপ?- আজ পথের শেষে।
আমি হয়তো ঘুমিয়ে চলে যেতে পারি কল্পনার রাজ্যে
আর চোখ মেললেই বাস্তবতার প্রখর তাপ
পুড়িয়ে ছারখার করে আমার মস্তিষ্ককে।
আমার তোমার, সবার স্বপ্ন দেখা উচিত
তবে জেগে স্বপ্ন দেখা,- পাপ।
০৭/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



