আমার বন্ধুবর উজ্জল ,তোমরা চেনো তারে-
সদা হাস্যোজ্জল, একদিন ইচ্ছা হলো তার
আমরা দু’জন পাশাপাশি হাঁটবো,-নাটোরে
এই যেমন নীচা বাজার হয়ে জয়কালী বাড়ি,তারপর
রাজবাড়ি
শুধু আমরা দু’জন ,-পাশাপাশি।
কোন কারণ ছাড়াই আমরা হাঁটছি
বিভিন্ন গল্প করছি
-অতীত নিয়ে;-ফেলে আসা অতীত
বর্তমান আমাদের মধ্যে নেই
আমাদের বন্ধুত্বের সেতু বন্ধন অতীত-
টক-ঝাল-মিষ্টি মিশ্রিত অতীত।
আমরা হাঁটছি,নাটোরের ফেলে আসা অতীত সেতুতে।
আসলে আমি আর উজ্জল বর্তমানে নেই
০৮/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



