
দেখা হবে আবার
----------------------
কোন একদিন , কোন একদিন তোমার সাথে দেখা হবে আবার
আমরা হাতে রাখবো হাত,
স্পর্শ বয়ে নিয়ে যাবে বারতা,-ভালবাসার।
তুমি জানতে চাইবেনা-কেমন আছি
আমি জানতে চাইবোনা- তুমি কেমন আছো
শুধুমাত্র স্পর্শ বলে দেবে আমাদের কথা।
একটি শুষ্ক বৃক্ষপত্র আমার হাতে
শুষ্কপত্র-
এটিই আমার ভাগ্য !
তুমি কি কখনও জানতে
কেমন করে আলোড়িত হতো এই হৃদয়
আমার হৃদয় ?
কোন একদিন।কোন একদিন তোমার সাথে আর একবার দেখা হবে আমার।
চেষ্টা করা যেতেই পারে
---------------------------
আমরা কি পারিনা নতুন করে আবার শুরু করতে
আমি জানি খুবই কঠিন
তবু আর একবার চেষ্টা করতে দোষ কোথায়?
আমি হয়তো বলিনা-আমি তোমার পাশেই আছি,
আমি ভালোবাসি শুধু তোমাকে।তোমাকে,
আমি হয়তো প্রকাশ করতে পারিনা তোমার কাছে আমাকে
আহ্ ,এই হৃদয়ের রক্ত ক্ষরণ কেউ কি দেখছে?
আহ্,আমার সকল অনুভূতি কেউ কি জানছে?
এসো,আমরা আরও একবার চেষ্টা করি
চেষ্টা তো দোষের নয়।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



