এমন কিছু, যেমন বলা যায়
গিলতে চাই, কিন্তু পারছিনা গিলতে
আটকে আছে গলায়
এমন কিছু যা অন্যদের মাঝে জন্ম দেয় করুণার
এমন কিছু যা মৃত্যু ঘটায় আত্মার
ক্রমাগত যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যোদ্ধা
ভালবাসা হয়ে পড়ে দূর ভুবনের বাসিন্দা
ভাবলেশহীন দৃস্টি
সৃজনশীলতা নেয় ছুটি,ছুটি,ছুটি
বিবেকবোধ,চেতনাবোধ আঁধারে লুটায়।
১৫/০৫/২০১৭
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



