বুনো ভাঁট ফুলের নিঃসঙ্গ সৌন্দর্য আমাকে
স্মরণ করিয়ে দেয় তোমার মায়াবী মুখ
নির্বাক ছলছল চাহনী
জানি-
বহতা নদীর মত ভালোবাসা বয়ে যাচ্ছে দুটি হৃদয়ের মাঝে।
কোন এক মুহূর্তবিকেল আর নরসুন্দার বিলাসী ঢেউ
আমার হৃদয়ে এসে আছড়ে পড়ে অনবরত
আর ঠিক তখন আমার উদাস মনে আছড়ে পড় তুমি
ভালোবাসা বুঝি বহতা নদীর ঢেউ
অনবরত আছড়ে পড়ে হৃদয়মনিকোঠায়।
একদিন সাগর ডেকেছিল,বলেছিল এসো, শোন গর্জন,- বাতাসের
শোঁ শোঁ শোঁ শোঁ
যেন কেউ ডেকে বলছে- আমায় ভালোবাসো,শুধু আমায়,আমায়।
জ্যোৎস্না যেভাবে জড়িয়ে ধরে রাতকে
ঠিক তেমন করে তোমার ভালোবাসা জড়িয়ে আছে আমাকে।
বুনো ভাঁটফুলের নিঃসঙ্গ সৌন্দর্য আমাকে
বলছে তোমার কথা, ভালোবাসার কথা,আমাদের ভালোবাসার কথা।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



