somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর জন্যে ভালোবাসা ( আট)

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দীর্ঘ সাত ঘন্টা ব্রক্ষ্মপুত্র স্পেসশিপের কনট্রোল রুমে কাজ করে। অবশেষে সফল হয়।স্পেসশিপ এখন পুরোপুরি ও কন্ট্রোল করবে।ড্রাইভিং রুমে যায়। মনিটর অন করে।ক্যালকুলেশন করে ব্লাকহোলের আওতার সীমান্ত আর কতদূরত্বে। সাতদিন সময় আছে। স্পেসশিপের রোবটটি চালু করে।

- রোবট, মঙ্গলের যাত্রাপথের ম্যাপ কোন কমপিউটারে আছে?

- আমার সাথে চলুন।দেখিয়ে দিচ্ছি।

পুত্র স্পেসশিপ এর গতিপথ পরিবর্তন করে।ব্ল্যাকহোল এড়িয়ে যায়। দীর্ঘদিন জেগে থাকার ফলে পুত্রের কেমন অস্বস্তি লাগতে শুরু করে। ভাবে স্লিপিং স্যুটে ঢুকবে কিনা। ও খেয়াল করে প্রাণীটি সারাক্ষণ ওর আশেপাশেই থাকে।ও খাবার সময় চুপচাপ দূরে বসে থেকে ওর দিকে তাকিয়ে থাকে। এই কয়দিনে প্রাণীটি বেশ শুকিয়ে গিয়েছে।একদিন খাবার শেষে পুত্র প্রাণীটিকে ওর খাবার দেয়। প্রাণীটি খাবার শুঁকে। পরে লেজ নাড়তে নাড়তে খাবার শেষ করে।দু'জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। পুত্রের নিঃসঙ্গতা দূর করে ছোট্ট প্রাণীটি।রোবটিও সারাদিন ওর পাশেই থাকে।স্পেসশিপে ওকে খুব দক্ষ করে তৈরি করা হয়েছে। মঙ্গলে পৌঁছাতে আরও অনেক সময় বাঁকি। পুত্র স্লিপিং স্যুটে টাইম সেট করে। একটিতে প্রাণীটিকে শুইয়ে দেয় অপরটিতে সে শুয়ে পড়ে।

দীর্ঘ যাত্রা শেষ হয়। স্লিপিং স্যুট হতে বেরিয়ে আসে পুত্র।ড্রাইভিং সিটে গিয়ে বসে। রোবটটি বসে আছে সামনে। লাল একটি গ্রহ ওদের সামনে দৃশ্যমান হয়। তথ্য চার্টে একটির পর একটি তথ্য ভেসে উঠতে থাকে।আয়রন ও হেভি মেটালে সমৃদ্ধ মঙ্গলের উপরিভাগ। প্রাণীর প্রাণ ধারণের জন্যে উপযুক্ত নয়। কয়েকশো মিলিয়ন বর্ষ পূর্বে এখানে মানুষ নামক প্রাণী বসতি স্থাপন করেছিল। এখন নিঃস্প্রাণ।এর দুটি চাঁদ আছে,যথাক্রমে ফোবস ও ডেইমস। পুত্র মঙ্গলের কক্ষপথে একটু সময় নিয়ে প্রবেশ করে।

- রোবট এই গ্যালাক্সীর নাম কি?

- মিল্কি ওয়ে।

- এই সৌর জগতের নক্ষত্র কি মৃত?

- মৃত বলে মনে হচ্ছেনা।মৃত হলে আমরা মঙ্গলের লাল রঙ দেখতে পেতাম না।

- কিন্তু আমাদের গ্রহে যে তথ্য ছিল সেখানে এই নক্ষত্রকে মৃত দেখানো হয়েছে।আশ্চর্য!
নক্ষত্রটির জ্বালানী শেষ হওয়ারই কথা থিওরী অনুসারে।

- আমাকে কিছু সময় দিন।আমি বিভিন্ন তথ্য- উপাত্ত বিশ্লেষণ করে দেখি।

রোবট মেইন কমপিউটারে গিয়ে বসে। পুত্র মঙ্গল গ্রহের সৌন্দর্য দেখতে থাকে।

- পুত্র আমাদের কাছে কোন তথ্যই নেই।তবে যারা এই স্পেসশিপ ও কমপিউটার তৈরি করেছে তাদের তথ্য অনুসারে সূর্য নামের এই নক্ষত্র বেঁচে থাকার কোন সম্ভবনাই নেই।

পুত্র জায়গা খুঁজতে শুরু করে কোথায় স্পেসশিপটিকে নামাবে। ও স্ক্যানার অন করে। একটি স্থাপনা ধরা পড়ে স্কানারে। আর তার পাশে রানওয়েও আছে। পুত্র ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে মঙ্গলের দিকে।

প্রবল ধূলি ঝড় হচ্ছে মঙ্গলে।পুত্ররা কিছুই দেখতে পায়না জানালা দিয়ে। স্ক্যানার আর কোন তথ্য দিতে পারছেনা। পুত্র দ্রুত সিদ্ধান্ত বদলায়। ল্যান্ড না করে সরে আসে।মঙ্গলের কক্ষপথে চক্রাকারে ঘুরতে থাকে।একসময় ঝড় থেমে যায়। স্ক্যানারে বিশাল এক পর্বত ধরা পড়ে।পুত্র দ্রুত নেমে যায় মঙ্গলের পৃষ্ঠে।স্ক্যানারে বহু স্থাপনা ও রানওয়ে ধরা পড়ে। স্পেসশিপ ল্যান্ড করে মঙ্গলে।

http://www.somewhereinblog.net/blog/SudipKumar/30201438


( চলবে)
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×