
আমি মেয়েটির প্রেমে পড়ি।আর মেয়েটিও সারা দেয়।ঠিক তখন সময়ের ডানা গজায়।
উড়াল দেয় নীল আকাশে।উড়ে চলে।উড়ে চলে।পৃথিবীতে স্বর্গ নেমে আসে।
আমি এখন একা। রক্তক্ষরণ হতে থাকে হৃদয়ের মাঝে।কষ্ট হয়।খুব কষ্ট।
অতীত সময় বার বার খুঁচিয়ে রক্তাক্ত করে আমাকে।
আমি আমার হৃদয় হাতের তালুতে রাখি।
অনেক সময় ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখি।
আমার আঙ্গুল গলে পড়ে যায় আমার হৃদয়
কোন ব্যাথা অনুভব করিনা হৃদয়ে
আবার ফুল ফোটে বাগানে
আবার প্রেম আসে জীবনে।
হৃদয়ের মাঝ দিয়ে বয়ে যায়
এক স্রোতস্বিনী নদী।
২৩/১০/২০১৭
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



