নক্ষত্রের আগুন তুমি,আঁধার রাতে
মধ্যরাত জড়িয়ে আছে তোমায়,- ভালোবেসে
সূর্য যেমন ফিরে আসে, প্রতিবার, পৃথিবীর কাছে,আমিও আসি ফিরে
বার বার তোমারই কাছে
তুমি বুঝি তটভূমি
আমি বুঝি ওই ঢেউ, সাগরের মাঝে
তুমি হলে বৃক্ষরাজি বনানীর মাঝে
আমি শুধু ঝড় হই,- কালবৈশাখী
২৭/১০/২০১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


