
টমেটোর চারাগুলি ঝিমিয়ে পড়েছে
যেভাবে ঝিমিয়ে পড়ে জনগণ;বাজারের লাগামহীন দামের কাছে।
চাষীটি কারণ জানতে চাইলো,
নেমাটোড বলাতে গরুর দৃষ্টি ধেয়ে এলো।
কুমিল্লার মাটিতে নেমাটোডের উৎপাত বড্ড বেশী
আর আমিও উপায়হীন,
ঠিক বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের মতই
অবশ্য আমাকে কেউ দেখিয়ে দেয়নি,-বলেওনি
কুমিল্লার মাটি কতিপয় বিশ্বাসঘাতকের জন্মদাতা।
আমরা আলপথে হাঁটতে শুরু করি
ধানের চিটা গান গাইতে শুরু করে
আর মাটি অভিযোগের সুরে বলে বসে-আমার দোষ খুঁজতে আসে সবাই।
আমরা আলপথে হাঁটতে শুরু করি
টিভির ক্যামেরা বৃদ্ধটিকে প্রশ্ন করে
-উত্তরগুলি ৭৭০ সাবান দিয়ে হাসিনার সরকার পরিস্কার করে
আকাশ দু’হাতে রোদ বিলিয়ে দেয় মাটিতে
আমাদের ছায়া লাফিয়ে চলতে শুরু করে।
বেগুন চারাটি বাড়ি বদলানোর ধকল সামলায় এখনো
১২/১১/২০১৭
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


