আমি জলের গভীর তলদেশ হতে ভেসে উঠি।
দুটি প্রজাপতি ডানা ঝাপটায়।
আমার দু'পাশে দুজন দাঁড়িয়ে যায়
তবে বৃক্ষ নয়।
আমার একপাশে মা
আমার অন্যপাশে আমার কন্যা
আমি ধূলোয় মিশে যেতে যেতে দেখি নদীর একপার ক্রমাগত ভাঙ্গছে,আর ভাঙ্গছে
আর অন্যপার গড়ে উঠছে ফুল ফসলে
আমি ডুবে যাই গভীর হতে গভীরে
ধূলো নয় মহাশূণ্য গ্রাস করে নেয় আমার সত্ত্বাকে।
১৯/১১/২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



