কঙ্কাবতী কাছে এসে বললো, এসো আমরা জুয়া খেলি
সাথে সাথে হেসে উঠলো পৃথিবী
আর মরুভূমি সবুজে সবুজে ছেয়ে গেলো।
আমরা বসলাম সবুজ বাগিচায়
দু'জনের হৃৎপিন্ড রাখা হলো -
আশ্চর্য। হৃৎপিন্ডদ্বয় কখনো মিশে যায়
কখনোবা বিকর্ষিত হয়।
প্রতি দানে আমি হারলাম
হারলাম আর কঙ্কাবতীর সৌন্দর্য উপভোগ করলাম।
আমার হৃৎপিন্ডের ক্ষরণ লুকিয়ে রাখি সযত্নে।
২১/১১/২০১৭
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



