রাইফেলটি স্মৃতি ফিরে পায়। হাঁটতে শুরু করে
ওদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ হতে জিডি করা হয়-
একটি পুরোনো রাইফেল হারানো গিয়েছে মুক্তিযুদ্ধ যাদুঘর হতে।
রাইফেলটি হাঁটছে; - শ্যামল বাংলার পথে পথে।
আচমকা তার সাথে এক মন্ত্রীর দেখা হয়,মন্ত্রীর গাড়িতে উড়ছে
লাল সবুজের পতাকা।রক্তে ভেজা পতাকা
রাইফেলটি জনতার ভিড়ে মিশে যায়,যেভাবে মিশে গিয়েছে রাজাকার
বাংলাদেশের রাজনীতির মূল স্রোতে।
রাইফেলটি বন্ধুত্ব করে ক্ষমতাসিন রাজনৈতিক দলের এক ছাত্র নেতার সাথে
আর প্রশ্ন করে মুজিব কোটের বোতাম কয়টি
ছাত্র নেতাটি প্রসঙ্গ বদলায়,সে বলে যায় মুজিবের সময়ের রাজনীতি এ সময়ে অচল
সংগঠন চালাতে প্রচুর টাকা লাগে।তাই মূল ফোকাস আমাদের ধান্দাবাজিতে।
শিবিরের পোলাপানকে সংগঠনে আনলেই হাজার নয় লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়
রাইফেলটি অবাক হয়ে ভাবে ইসলামিক ছাত্র সংঘের নৃশংসতার অতীত কথা।
রাইফেলটি হাঁটছে;- শ্যামল বাংলার পথে পথে
থানাতে জিডি পড়ে থাকে - মুক্তিযুদ্ধে ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেল হারানো গিয়েছে।
০১/১২/২০১৭
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




