
জল যত ছিল বুকে,-কষ্ট বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে।
সে আমার সামনেই ছিল আর বলছিল কি পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে।
চোখের নীচের পুরু কালির রাজত্বে রাজ্যের উৎকন্ঠা-
না পাওয়ার তীব্র বেদনা।
একটি বনের মধ্যে দিয়ে আমরা হাঁটছি
আর পথের মাঝে যত ধূলো, চলছে আমাদের সাথে,-বিনা আমন্ত্রণে।
বন পেরিয়ে আমরা লোকালয়ে পৌঁছে যাই
আসলে আগেই আমরা লোকালয়ে ছিলাম,-এখন জঙ্গলে।
পরবর্তি বংশধর কেড়ে নেয় প্রজাপতির রঙ্গীন ডানা।
২১/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




