
দুঃসহ সুন্দর তুমি।প্রতিদিনই যেন নতুন
আমি এক পরিব্রাজক।পথিক এক।ভ্রমণ করি ওই শরীরে
শুধু কি শরীরে?নয় কি হৃদয়ে?
দূরে থেকেও কাছে থাকা যায়?চিন্তায়, ভাবনায়
তোমার উপস্থিতি কিভাবে এড়িয়ে চলি?-তুমি কি পারো?
আমি জানি।তুমিও জানো গোপন কথা।থাক গোপন কথা গোপনে
আমার হৃদয়ে থাকো তুমি নিত্যদিন-মুক্তোর মত নীরবে।
২১/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




