
যারা ছেড়ে যায় জন্মবাড়ি-যারা যায় তারা বুঝে
শুধু কি জন্মবাড়ি-জন্মনাড়ি কি নয়?
এই যারা চলে যায়-কিম্বা যেতে হয়।কিসের আশায়?
প্রাণের ভয়।–শুধুই কি প্রাণের ভয়-আর কিছু নয়
উন্নত জীবন!-মা বুঝি সন্তানেরে রেখেছিল অবহেলায়?
না কি সন্তান তার অবুঝ?
কাঁঠালের তলাতে যে মিষ্টি ছায়া বুকে নিয়ে বসে রয় ঘুঘু ডাকা নির্জন দুপুর
সে কি পিছু ডাকে?-নাকি জীবন অতি নিষ্ঠুর?
যারা চলে গেছে লেবুগন্ধ রৌদ্দুর ছেড়ে-অন্য কোন দেশে তারা পেয়েছে জীবনের স্বাদ?
যারা ছেড়ে চলে যায়-জন্মবাড়ি,তারা কি শুনতে পায়-ডাক
আয়
ফিরে আয়
লেবুগন্ধমাখা মাটির মায়ায়।
২২/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




