
চারিদিকে এত শোরগোল।সবাই কথা বলছে।আর কথা বলতে বলতে
মুখ দিয়ে ফেনা তুলে, অতঃপর রুমাল দিয়ে বেশ সুন্দরভাবে মুছে নিচ্ছে।
ঠিক প্রস্রাব শেষে পুরুষ মানুষ যেভাবে কুলুপ করে।কেউ কেউ অবশ্য
মাটির ঢেলা দিয়ে কুলুপ সেরে নেয়।আমি বলছিনা শিক্ষামন্ত্রী কেন অল্প
ঘুষ খেতে বললেন।খবরটি পড়ে জনমনে মাষ্টারবেশনের তৃপ্তি বাসা বাঁধে।
মেয়েটি বললো সে অংকে ফেল করেছে আর যারা পাস করেছে তারা সবাই
বিদ্যালয়ের অংক স্যারের কাছে প্রাইভেট পড়তো।রামচন্দ্রের বনবাস হয়নি,হয়েছে স্বপ্নদোষ।
যা বলছিলাম,আমার বন্ধু কাউসার বাজারে গিয়ে বেগুনের সাথে এক কেজি প্রশ্নপত্র
কিনে এনেছে।আমি অবশ্য বলতে ভুলে গিয়েছি,সে একজন কার্টুনিষ্ট।
২৪/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




