
মহিলাটির প্রাণী প্রেম অবাক করারই মত।কেঁদে কেঁদ সে জানালো
গতকাল তার দুটি হাঁস মারা গিয়েছে।মন ভরে উঠলো প্রশান্তিতে। প্যাঁক প্যাঁক শব্দে
একটি হাঁস ডাকছে।আমি বুদ্ধের দৃষ্টিতে তাকাই।হাঁসটি অভিযোগ করে-শোন
আজ দুই দিন আমি ডিম পাড়িনি।–ক্ষতি কি?বুদ্ধের স্বরে তার কাছে জানতে চাই।
-ক্ষতি নেই?
আমি বুদ্ধের ভঙ্গিতে চোখ মুদে রই।
হাঁসটি প্যাঁক প্যাঁক শব্দে চলছে; যেতে যেতে বলে-শীতকালে হাঁসের মাংসের খুব স্বাদ।
পুরস্কার পেতে কার না ভালো লাগে।আর সে যদি হয়-নোবেল প্রাইজ।
বহু প্রশিক্ষণে রপ্ত হাসির ভঙ্গি আর একটি আত্মহত্যার ছবি বাতাসে ঘুরপাক খায়।
ক্ষুদ্রঋণ হাঁসেদের জন্যে বেশ মানানসই,তাই তিনি বিখ্যাত-
হাঁস চড়ানোর জন্য।
হাঁসটি প্যাঁক প্যাঁক শব্দে চলছে; যেতে যেতে বলে-শীতকালে হাঁসের মাংসের খুব স্বাদ।
২৭/১২/২০১৭
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




